পে স্কেলের সুপারিশে সরকারি কর্মচারীদের মূল দাবির প্রতিফলন হয়নি: ওয়ারেছ আলী

২২ জানুয়ারি ২০২৬, ১১:১৮ AM
পে স্কেলের সুপারিশ জমা দিয়েছে পে কমিশন

পে স্কেলের সুপারিশ জমা দিয়েছে পে কমিশন © ফাইল ছবি

পে স্কেল নিয়ে পে কমিশনের সুপারিশে কর্মচারীদের মূল দাবির প্রতিফলন হয়নি জানিয়ে তারা সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। তবে নির্ধারিত সময়ের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ায় কমিশনের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল ১:৪ অনুপাতে গ্রেড ভেঙে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা। কিন্তু সেই দাবি পূরণ হয়নি। সর্বনিম্ন বেতনের বিষয়টি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নই।’

নতুন পে স্কেল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সরকারি কর্মচারীরা অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের প্রতিবেদন প্রকাশের পর দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে প্রতিক্রিয়া জানায় সংগঠনটির নেতারা।

মো. ওয়ারেছ আলী আরও বলেন, বর্তমান প্রস্তাবিত সর্বনিম্ন বেতনে একজন সরকারি কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে চলা অত্যন্ত কষ্টকর। ‘২০ হাজার টাকার মতো মূল বেতনে ছয় সদস্যের একটি পরিবার চালানো বাস্তবসম্মত নয়,’ উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, সর্বনিম্ন বেতন অবশ্যই ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিদ্যমান বাস্তবতায় সরকারি কর্মচারীদের অন্যান্য ভাতাও বাড়ানোর দাবি জানান তিনি। নতুন পে স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে কর্মচারীদের যৌক্তিক দাবি বিবেচনার প্রত্যাশা ব্যক্ত করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের এ নেতা।

আরও পড়ুন: সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের, টিফিনে ৮০০

নাম প্রকাশ না করা শর্তে অন্য আরেক নেতা বলেন, ‘পে কমিশন যখন প্রতিবেদন তৈরিতে কাজ করে, তখন তারা ৬ সদস্যের পরিবার থেকে বেতন নির্ধারণের বিষয়টি মাথায় রেখেছিল। কিন্তু প্রতিবেদনে এর বাস্তব প্রতিফলন আমরা দেখিনি।’

তিনি বলেন, ১১ বছর পরে নতুন পে স্কেলের জন্য কমিশন সুপারিশ জমা দিলো। আবার যদি ১০ বছর পরও নতুন পে স্কেল দেওয়া হয়, তবে বর্তমানে ঘোষিত ২০ হাজার টাকা সর্বনিম্ন বেতন কখন কতটা প্রাসঙ্গিক থাকবে- প্রশ্ন করেন তিনি।

প্রাপ্ত তথ্যমতে, নতুন প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা। অনুপাত ১:৮। কমিশনের তথ্য বলছে, প্রথম বেতন কমিশনে (১৯৭৩) সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত যেখানে ছিল ১:১৫.৪; সেখানে পূর্ববর্তী অর্থাৎ সর্বশেষ বেতন কমিশনে (২০১৫) তা ছিল ১:৯.৪। বর্তমান জাতীয় বেতন কমিশন (২০২৫) বিগত সময় থেকে অনেক কম অনুপাত (১:৮) সুপারিশ করছে; যা সর্বকালের মধ্যে সর্বনিম্ন।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9