প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন কমিশনের সদস্যরা

২১ জানুয়ারি ২০২৬, ০৪:২২ PM
পে স্কেল

পে স্কেল © টিডিসি সম্পাদিত

নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত হওয়া সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যাচ্ছেন কমিশনের সদস্যরা। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে সচিবালয়ের পুরোনো মন্ত্রিপরিষদ ভবনের সম্মেলন কক্ষে দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে এ সভা শেষ হয়। জানা গেছে, থাকবেন। বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরবে। সুপারিশ জমা দেয়ার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও উপস্থিত। 

মূলত বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা ঠিক করে। কমিশনের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনমানসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন।

চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

ট্যাগ: পে স্কেল
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950