আত্মহত্যার চেষ্টা করেছেন তানজিন তিশা

১৬ নভেম্বর ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
 তানজিন তিশা

তানজিন তিশা © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন; এমন গুঞ্জন বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাত থেকে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে।


খবর ছড়িয়েছে, রাতে রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী। আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করলেও অভিনেত্রীর হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

 তিনি বলেন, তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর পর সেখান থেকে তিশাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তিশা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করে মডেলিং শুরু করেন। পরে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর তিশা ট্রেসমি ফ্যাশন শোতে র‍্যাম্প মডেলিং করেছিলেন। এ ছাড়া ২০১৯ সালের ঈদুল আজহায় তাকে ইউ অ্যান্ড মি, ডুডল অব লাভ ও শিশির বিন্দু টু নাটকে দেখা যায়।
তিশার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ইউটার্ন, আপন কথা, ময়না টিয়া, কাঠ গোলাপের বসন্ত, এই শহরে মেয়েরা একা, অচেনা বন্ধু, চকোলেট বয় প্রভৃতি।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬