‘আমার মনে হয় তুমি পারফেক্ট ছোট রেনু’

১৪ অক্টোবর ২০২৩, ০১:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজিলাতুন্নেছা মুজিব ও দীঘি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজিলাতুন্নেছা মুজিব ও দীঘি © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেশের ১৫৩টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেয়েছে। সেখানে রেনু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বঙ্গবন্ধুপত্নী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ডাক নাম ছিল রেনু।

ছবিটি মুক্তির একদিন আগে বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে ‘মুজিব’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এ সিনেমার কলা কুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।  

এসময় ছোট রেনু চরিত্রে অভিনয় করা দীঘিকে প্রধানমন্ত্রী জড়িয়ে ধরে কিছু কথা বলতে দেখা যায়। অনুষ্ঠান শেষে জানতে চাওয়া হলে দীঘি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমার মনে হয় পারফেক্ট ছোট রেনু তুমি (দীঘি)। আমার ছোট রেনু যেমন মিষ্টি ছিল, ঠিক তেমনি তুমি মিষ্টি। তুমি সত্যিই ছোট রেনুর মতো মিষ্টি।

দীঘি উচ্ছাস প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে জড়িয়ে ধরেছেন এটাই আমার জন্য পরম পাওয়া। আর কিছু লাগে না আমার জীবনে।

আরও পড়ুন: মুজিবের বায়োপিক দেখতে নেতাকর্মীদের আহ্বান ছাত্রলীগের 

এদিকে, ওই অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই ছবিতে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবেন। বঙ্গবন্ধু ও তার জীবন সম্পর্কে; সবচেয়ে বড় কথা আমার মা, দাদা-দাদিসহ পরিবারের কথা জানতে পারবেন।’

অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় বেশ মনোযোগী দীঘি। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ালেখা করছেন। এর আগে স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬