মদ্যপ অবস্থায় রাস্তায় পড়েছিলেন নোবেল, পাশে মোটরসাইকেল

১৯ আগস্ট ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মদ্যপ অবস্থায় গায়ক মাইনুল আহসান নোবেল

মদ্যপ অবস্থায় গায়ক মাইনুল আহসান নোবেল © সংগৃহীত

মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। ইতোমধ্যে মদ্যপ অবস্থায় নোবেলের মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে মাতলামি দেখে ভিডিও ধারণ করেন। ১৮ আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন নোবেল। এ সময় তিনি স্থানীয়দের তাচ্ছিল্য করেও বিভিন্ন মন্তব্য করেন।

এ বিষয়ে পহরডাঙ্গা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম জানিয়েছেন, ১৭ আগস্ট সন্ধ্যার পর বাড়ির সামনের সড়কে মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। সেখানে এগিয়ে গিয়ে দেখি মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। মুখ দেখে চিনতে পারি তিনি গায়ক নোবেল। তখন তিনি এলোমেলোভাবে বলছিলেন, ‘আমি গোপালগঞ্জের গায়ক নোবেল’। বোঝা যাচ্ছিল তিনি মদপান করেছেন।

খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ বলেন, নোবেলকে মদ্যপ অবস্থায় মধুমতী নদীর পাড়ে পাওয়া যায়। তাকে স্থানীয়রা পানি ঢেলে কোনো রকম সুস্থ করে তার বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেয়।

এর আগে টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা হয়। ২২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন।

জামিনে বের হয়ে নোবেল জানিয়েছিলেন, তিনি পেছনের সব ভুল শুধরে আগের লেবেলে ফিরে যেতে চান। এমন খবরে তার ভক্তরা যেন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছিল। তবে কিছুদিন না যেতেই মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন নোবেল।

কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
এআই যুগে তরুণরা কেন সাইবার প্রতারণার শিকার হচ্ছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে দুর্বৃত্তদের আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
  • ১৮ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে য…
  • ১৮ নভেম্বর ২০২৬
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে পরামর্শক নিয়োগ, আবেদন ৩০…
  • ১৮ নভেম্বর ২০২৬