তারা কাউয়া শিল্পীদের আমেরিকায় নিয়ে যাচ্ছে: ওমর সানি

২৩ জুন ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
চিত্রনায়ক ওমর সানি

চিত্রনায়ক ওমর সানি © ফাইল ছবি

আমেরিকায় বাংলাদেশি তারকাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক ওমর সানি। ‘কাউয়া শিল্পী’ আখ্যা দিয়ে এটাকে ‘রুচির দুর্ভিক্ষ‘ হিসেবেও মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য তার।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তারকাদের নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজক মূলত প্রবাসী বাংলাদেশিরা। চলতি মাসে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যামাইকার আমাজুরা হলে আগামী ২৫ জুন শুরু হবে আয়োজনের প্রথম পর্ব ‘মিউজিক অ্যাওয়ার্ড’।

আর ১ জুলাই থেকে ভার্জিনিয়াতে থাকবে দ্বিতীয় পর্ব ‘ফিল্ম অ্যাওয়ার্ড’। এবারের আয়োজনে অংশ নিতে যাচ্ছেন দেশের একঝাঁক তারকা। যাদের অনেকেই ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছেন। চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে ছবি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দু একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে আমরা অবাক হচ্ছি। তিনি আরও লিখেছেন, রুচির দুর্ভিক্ষ। হায়রে…।

হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
close