প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিঠা উৎসব’

২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিঠা উৎসব © সংগৃহীত

উত্তরী হাওয়ায় ভেসে ভেসে ষড়ঋতুর বাংলাদেশে আগমন ঘটে শীতকালের। লেপ-কম্বলের উষ্ণতার পাশাপাশি ঘরে ঘরে পড়ে যায় হরেক রকম পিঠা তৈরির ধুম। বাঙালির এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতি বছরের মতো এবারও পিঠা উৎসবের আয়োজন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার ও শুক্রবার (২২ ও ২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

দুইদিনব্যাপী এই পিঠা উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ৭ টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির ৭ টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। পিঠার পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। পল্লিগীতি, নৃত্য ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই পরিবেশনা উৎসবকে দেয় ভিন্নমাত্রা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনাও অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ‘পিঠা উৎসব-১৪৩২’-এর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬