নিজের নামে কোরবানির গরু, যা বলছেন হিরো আলম

২২ জুন ২০২৩, ১২:২১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম © ফাইল ছবি

কোরবানির ঈদে বড় বড় গরু হাটে তোলা হয়। এসব গরুর নামও রাখা হয়। যার মধ্যে সিনেমার নায়ক-খলনায়কদের নামেও গরুর নাম রাখতে দেখা যায়। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামেও গরুর নাম রাখা হচ্ছে কয়েক বছর ধরে।

এ নিয়ে মুখ খুলেছেন হিরো আলম। তার এ নামকরন নিয়ে কোনো আক্ষেপ নেই। যারা এমন নাম দেন, তারা তাকে ভালোবেসেই দেন বলে তিনি মনে করেন।

ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে হিরো আলম বলেছেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে। যারা বিক্রি করে; হিরো আলম নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে। কেউ হয়তো ভালোবেসে বা শখ করেও এ নাম রাখে।

তিনি বলেন, গরুর নাম হিরো আলম এ ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। আমি এ নিয়ে মন খারাপ করি না। তারা ভালোবেসে আমার নামে গরুর নাম রাখে।

হিরো আলম বলেন, যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সব মিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না’— গোপালগঞ্জ প্রসঙ…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী পাচ্ছে ৬৫ হাজার প্রাথমিক …
  • ১৮ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা-কর্…
  • ১৮ নভেম্বর ২০২৬
কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬