একটি আইডি ফিরে পেলেন হিরো আলম

০৩ মে ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
হিরো আলম

হিরো আলম © ফাইল ছবি

ডিবি কার্যালয়ে অভিযোগ করার কয়েক ঘণ্টার মাঝেই হ্যাক হওয়া নিজের ফেসবুক আইডি ফিরে পেয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে এখনো তার আটটি আইডি হ্যাকারদের দখলে থাকায় এখনই স্বস্তি পাচ্ছেন না।

ফেসবুক আইডি ফিরে পাওয়ার বিষয়ে হিরো আলম জানান, হ্যাক হওয়া ৯টি আইডির মধ্যে ‘আশরাফুল হোসেন আলম’ নামে একটি ফেসবুক আইডি ফেরত পেয়েছেন। আইডিটি উদ্ধার হওয়ায় তিনি ডিবি প্রধানের প্রতি কৃতজ্ঞ।

হিরো আলমের দাবি, দেশের বাইরে থেকে ‘মিঞা আসকর’ নামের এক ব্যক্তি তার আইডিগুলো হ্যাক করেছে। তার (হিরো আলম) সঙ্গে ওই ব্যক্তির কোনো শত্রুতা নেই।

আরও পড়ুন: ফেসবুক-টিকটকসহ ৯টি অ্যাকাউন্ট হারিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

এর আগে, মঙ্গলবার (২ মে) দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় তিনি বলেন, আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামসহ নয়টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close