ফেসবুক-টিকটকসহ ৯টি অ্যাকাউন্ট হারিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

০২ মে ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ সামাজিক মাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে হিরো আলম ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। হ্যাকারের সন্ধান পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করবো।

হিরো আলম জানিয়েছেন, গত ১৭ এপ্রিল ‘হিরো আলম’ নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গতকাল সোমবার (১ মে) সন্ধ্যায় তার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬