হজযাত্রীদের টিকা দেওয়া হবে যে ৮০ কেন্দ্র থেকে

১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ AM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০১ AM
হজযাত্রীদের টিকা

হজযাত্রীদের টিকা © সংগৃহীত

২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের মোট ৮০টি নির্দিষ্ট কেন্দ্র থেকে হজযাত্রীরা এই টিকা গ্রহণ করতে পারবেন। রবিবার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এবছর দেশের ৬৪টি সিভিল সার্জন অফিস থেকে টিকা নেয়া যাবে। এছাড়া, ঢাকা মহানগরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে হজযাত্রীরা টিকা নিতে পারবেন। 

ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এ টিকা নেওয়া যাবে।
 
টিকা প্রদানের তারিখ পরবর্তীতে হজযাত্রীদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও হজ পোর্টাল (www.hajj.gov.bd) হতে ই-হেলথ প্রিন্ট করে সাথে নিতে হবে। হজ বিষয়ক যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত এ মন্ত্রণালয়।

ফ্রান্সে ভয়াবহ দাবানল: ৮০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই, মোতায়েন …
  • ১৩ জুলাই ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১৫,…
  • ১৩ জুলাই ২০২৬
ছাত্রত্ব শেষ, সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতাকে বিদায় জানাল …
  • ১৩ জুলাই ২০২৬
উত্তরাঞ্চলের ৪ জেলায় হতে পারে স্বল্পমেয়াদি বন্যা
  • ১৩ জুলাই ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল একজোড়া বিষাক্ত ‘লায়ন ফিশ’
  • ১৩ জুলাই ২০২৬
‘সারা দেশে ৫১ মৃত্যু, স্রেফ একগুঁয়েমির কারণে এইচএসসি পরীক্ষ…
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence