আমাকে পেতে অনেক মেয়ে এখনো বিয়ে করছে না: জায়েদ খান

২৯ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
চিত্রনায়ক জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান © সংগৃহীত

‘‘অনেক মেয়ে এখনও বিয়ে করছে না, শুধু আমাকে পাওয়ার আশায়। এমনও মেয়ে আছে যারা আল্লাহর কাছে আমাকে প্রতিনিয়ত চাচ্ছে। আমি অনেক মেয়েকেই বলি, আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। তোমরা তোমাদের মতো বিয়ে করে নাও।’’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলতে শোনা গেছে চিত্রনায়ক জায়েদ খানকে। এ সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

ঢাকাই শোবিজের এই নায়ক বলেন, “মেয়েরা আমাকে কোনোদিন দেখেনি। কিন্তু তারা আল্লাহর কাছে আমাকে চাচ্ছে। তাদের বাসা থেকে বিয়ের চাপ আছে, তবুও তারা বিয়ে করছে না। আমি বিয়ে না করা পর্যন্ত তারা বিয়ে করবে না।”

আরও পড়ুন: কোরবানির পশুর হাটে উঠেছে 'জায়েদ খান', দাম ৩ লাখ

জায়েদ খান বলেন, “আমার নারী ভক্ত অনেক। নারীরা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু নোংরাভাবে না। আমি মেয়েদের অনেক গিফট পাই। মেয়েদের যতো প্রেম নিবেদন পেয়েছি তা অবিশ্বাস্য।”

বিয়ে করবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। আরও কিছু সুন্দরীরা জ্বলুক, কিছু মানুষ জ্বলুক তারপর বিয়ে নিয়ে ভাবব। সত্যি বলতে আমার নারীপ্রিয়তা ভালো লাগে। তবে সেটা নোংরাভাবে না।’ 

এদিকে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬