কোরবানির পশুর হাটে উঠেছে ‘জায়েদ খান’, দাম ৩ লাখ

০৭ জুলাই ২০২২, ০৮:১৮ AM
কোরবানির পশুর হাটে উঠেছে ‘জায়েদ খান’, দাম ৩ লাখ

কোরবানির পশুর হাটে উঠেছে ‘জায়েদ খান’, দাম ৩ লাখ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া তার এক গরুর নাম রেখেছেন জায়েদ খান। ষাঁড় গরুটির ওজন ৬০০ কেজিরও বেশি। নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে ‘জায়েদ খানকে’।

বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের নামে নাম রাখা গরুটিকে দেখার জন্য হাটে ভিড় করছেন উৎসুক জনতা। গরুটির দাম চাওয়া হচ্ছে ৩ লাখ টাকা। তবে এখন পর্যন্ত জায়েদ খানের দাম উঠেছে ১ লাখ ৮০ হাজার টাকা।

আরও পড়ুন: চার ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় না

খামারি ইউনুস মিয়া জানান, এবার কুরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে ২০টিরও বেশি গরু পালন করেছেন। খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বিভিন্ন নাম দেয়া হয়েছে। জায়েদ খানের নামও আকর্ষণের জন্যই দিয়েছেন বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এবার ৮০টি পশুর হাট বসছে। এসব হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে বলে আশা করছেন তারা। একইসঙ্গে জেলাজুড়ে এবার কোরবানির জন্য ১ লাখ ৭০ হাজারেরও বেশি পশুর চাহিদা রয়েছে।

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান …
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবিতে প্রথম হতে বাবার কথাই সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজা শেষে আবার কারাগারে ছ…
  • ১৮ নভেম্বর ২০২৬
অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক-প্রকাশককে ১-১২তম নিবন্…
  • ১৮ নভেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ
  • ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে কর্মী নিয়োগ, কর্মস্থল কক্স…
  • ১৮ নভেম্বর ২০২৬