কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন

১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ PM
কাশিয়ানীর বিএনপি'র অস্থায়ী কার্যালয় সামনে জ্বলছে আগুন

কাশিয়ানীর বিএনপি'র অস্থায়ী কার্যালয় সামনে জ্বলছে আগুন © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।

 আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

আড়াই বছর পর কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা-কর্…
  • ১৮ নভেম্বর ২০২৬
কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
এআই যুগে তরুণরা কেন সাইবার প্রতারণার শিকার হচ্ছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে দুর্বৃত্তদের আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
  • ১৮ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে য…
  • ১৮ নভেম্বর ২০২৬