শাকিব খানের জন্মদিন আজ

২৭ মার্চ ২০২৩, ১০:০৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
শাকিব খান

শাকিব খান © সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের মহাতারকা, ঢালিউড কিং খ্যাত অভিনেতা শাকিব খানের জন্মদিন আজ। ১৯৮৩ সালের আজকের দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

চিত্রনায়ক শাকিবের ক্যারিয়ার ঘেটে দেখা যায়, দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৮ সালের দিকে। অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও গেলেও ঢালিউডে যেন নিজের শেকড় ছড়িয়ে বসেছেন শাকিব।

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। অভিনয় জগতে পা রাখাটা ছিল তার জন্য অপ্রত্যাশিত। কিন্তু অভিনয়ে আসার পর দর্শকের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালোলাগা, সবকিছু মিলিয়েই তার অভিনয় জীবনে ভক্তদের নিরাশ করেন নি।

আরও পড়ুন: আটদিন আগে বিয়ে হয়েছিল নিহত পিটিআই ইনস্ট্রাক্টর মোশারফের।

সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি। নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর থেকে শুরু করে আজকের নবাগতা অনেক নায়িকার সাথে। আফতাব খান টুলুর পরিচালনায় শাকিবের প্রথম ছবি ‘সবাইতো সুখী হতে চায়’। সিনেমা হলে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’।

সিনেমা জগতে শাকিবের সুনাম অপার হলেও ব্যাক্তি জীবনে শাকিবের জীবন কিছুটা সমালোচিত। ব্যক্তি জীবনে শাকিব খান দুই পুত্রের জনক। অভিনেত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলির সাথে দাম্পত্য সম্পর্কে জড়ালেও কারোর সাথেই সেই সম্পর্ক টিকে নেই। বর্তমানে শাকিব তার নতুন কাজ নিযে ব্যস্ত রয়েছেন।

প্রসঙ্গত, অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।

বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬