আটদিন আগে বিয়ে হয়েছিল নিহত পিটিআই ইনস্ট্রাক্টর মোশারফের

২৭ মার্চ ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
মোশারফ হোসেন

মোশারফ হোসেন © সংগৃহীত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে পাথরে ধাক্কা লেগে মো. মোশারফ হোসেন (৩৩) নামে এক পিটিআই ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোশারফ হোসেন রংপুর সদর থানার বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। গত বছরের ৬ এপ্রিল সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর (কৃষি) পদে যোগ দিয়েছিলেন। মাত্র আট দিন আগে বিয়ে করেছেন তিনি।

সিরাজগঞ্জ প্রাইমারি টিসার্চ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) সুপরিটেন্ডেন্ট মো. মুকুল হোসেন জানান, মোশারফ হোসেন গত সপ্তাহে বিয়ে করেছেন। বিয়ের পর রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অফিস করেন। বুধবার (২১ মার্চ) ছুটির দরখাস্ত দিয়ে তিনি বাড়ি চলে যান। রবিবার ছুটি শেষে তিনি অফিসে আসছিলেন। পথে দুর্ঘনায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাংলোদেশে প্রকল্প পরিচালনা বিশেষজ্ঞ নিয়োগ দেবে ইউএসএআইডি। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানি জানান, সকালে ট্রেনে করে রংপুর থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে নামে মোশারফ হোসেন। পরে স্টেশন থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে উঠে সয়বাদের দিকে যাচ্ছিলেন তিনি। স্বাভাবিকের তুলনায় অটোভ্যানটি দ্রুত গতিতে চলার কারণে এক্সেল ভেঙে উল্টে যায় গাড়িটি।

এতে গাড়িতে থাকা মোশাররফ হোসেন ছিটকে গিয়ে পাথরের উপর পড়ে মাথায় আঘাত পায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলেও রওশন ইয়াজদানি জানান।

ট্যাগ: মৃত্যু
বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬