হোটেলরুমে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

২৬ মার্চ ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
আকাঙ্ক্ষা দুবে

আকাঙ্ক্ষা দুবে © ফাইল ছবি

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ২৬ বছর বয়সই থমকে গেল জীবনের গতি। জানা গেছে, ভারতের বেনারসের সারনাথ হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

বিশ্ব ভালোবাসা দিবসে সহ অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান  আকাঙ্ক্ষা। তারপর মাস না পার হতেই রহস্যজনক মৃত্যু হলো তার। অভিনেত্রীর মৃত্যুর ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। মাত্র ২৫ বছর বয়সে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

আকাঙ্ক্ষার জন্ম ১৯৯৭ সালে মির্জাপুরে। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। 

বড় পর্দায় অভিষেক হয় ‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে ভোজপুরী এই নায়িকার। তারপর অভিনয় করেছিলেন ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরও কে বীর’, ‘ফাইটার কিং’সহ আরও অনেক ছবিতে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close