শাবিপ্রবির হল খুলবে ২৫ অক্টোবর

০৫ অক্টোবর ২০২১, ০৬:৩৩ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২৫ অক্টোবর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় উপাচার্য বলেন, ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের হল খুলে দেয়া হবে। শুধু আবাসিক হলে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তাছাড়া কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

করোনা টিকার কথা উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা টিকার রেজিস্ট্রেশন করেছেন, তারা সবাই টিকা পাবেন। আমরা তাদের বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬