গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে তাওহীদ ও তাওহিদুল

১৯ আগস্ট ২০২৬, ১০:৫৯ AM
তাওহীদ ও তাওহিদুল

তাওহীদ ও তাওহিদুল © টিডিসি ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ৭ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ডিবেটিং সোসাইটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাওহিদুল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাফিরা হক প্রতিষ্ঠা নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাওহিদুল আহমেদ বলেন, ‘একটি ক্লাব তখনই সত্যিকার অর্থে বড় হয়ে ওঠে, যখন তার প্রতিটি সদস্য এটিকে নিজের জায়গা বলে মনে করে। ডিবেটিং সোসাইটিকে আমি এমন একটি পরিসর হিসেবে দেখতে চাই, যেখানে নতুনরা সাহস পাবে, অভিজ্ঞরা পথ দেখাবে, আর সবাই একসঙ্গে শিখবে ও বেড়ে উঠবে। সাধারণ সম্পাদক হিসেবে আমার বিশ্বাস, একটি ক্লাবের সবচেয়ে বড় শক্তি তার মানুষ। তাই সবার অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় ক্লাবটিকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়াই আমার অঙ্গীকার।’

আরও দেখুন: ৪০ লাখ বছরে মানুষের মস্তিষ্ক বেড়েছে ৫ গুণ, নেপথ্যে কী কারণ?

নবনির্বাচিত সভাপতি তাওহীদ আহমেদ বলেন, ‘ডিবেটিং সোসাইটি আমার কাছে শুধু একটি বিতর্কের ক্লাব নয়; এটি আমার ও আমাদের অনেকের শেখা, বেড়ে ওঠা এবং নিজেদের প্রকাশ করার একটি জায়গা। যুক্তিই হোক শক্তি এই বিশ্বাসকে সামনে রেখে আমি চাই, আমাদের প্রতিটি সদস্য বিতর্কের পাশাপাশি আত্মবিশ্বাস, মুক্তচিন্তা ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হোক। আগেরদের রেখে যাওয়া ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সবার অংশগ্রহণে আমাদের প্রিয় ক্লাবটিকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী করে সামনে এগিয়ে নেওয়াই আমার প্রত্যয়।’

নবনির্বাচিত কমিটি ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মুক্তচিন্তা ও নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬