গোবিপ্রবি রোভার স্কাউটের নতুন নেতৃত্বে ফারিহা-তরিকুল

১০ আগস্ট ২০২৬, ১২:০৭ PM
ফারিহা নওরিন ও তরিকুল ইসলাম

ফারিহা নওরিন ও তরিকুল ইসলাম © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ২০২৬-২৭ সেশনের জন্য ৭ম কাউন্সিল কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র গার্ল-ইন-রোভার মেট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিহা নওরিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিনিয়র রোভার মেট তরিকুল ইসলাম।

রবিবার (৯ আগস্ট) রোভার স্কাউটের নিজস্ব প্রোগ্রাম ক্রু মিটিংয়ে উপস্থিত সদস্যদের সামনে নতুন কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ (উডব্যাজার)।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও সিনিয়র রোভার মেট অনিক কুমার সাহা (পিআরএস) এবং রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার রঞ্জন দাস রবিন, যুগ্ম সম্পাদক সানজিদা নাহার শোভা, অর্থ সম্পাদক মো. কাজী মাঈম, প্রশিক্ষণ সম্পাদক রান্নু, প্রোগ্রাম সম্পাদক রিংকু দেবনাথ, গার্ল-ইন-রোভার সম্পাদক সামিউন জান্নাত রাবেয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামীমা আক্তার, দপ্তর সম্পাদক মো. আপন রেজা, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক মোসা. লাবণী খাতুন, আইটি সম্পাদক জিহাদুল তারেক আরিফ এবং ক্রীড়া ও শরীরচর্চাবিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত খান সাগর।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমন, নিপা রানী দেবী, নওশীন হক তাবাসসুম, আসিফ মাহমুদ ও রিত্তিক সরকার।

এ সময় নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ (উডব্যাজার) বলেন, ‘আমি নতুন কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাংলাদেশ স্কাউটের মূলমন্ত্র ও আদর্শকে হৃদয়ে ধারণ করে নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশাবাদী। নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও সেবার মানসিকতা নিয়ে তারা বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে কাজ করবে। একইসঙ্গে নতুন কমিটির সকল সদস্যের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি এই উদীয়মান তরুণ নেতৃত্বের উত্তরোত্তর সাফল্য, সার্বিক অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সাবেক সভাপতি ও সিনিয়র রোভার মেট অনিক কুমার সাহা (পিআরএস) বলেন, ‘রোভার স্কাউটিং মূলত ‘সেবা’ এই মূলমন্ত্রকে ধারণ করে তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক উন্নয়নে কাজ করে। আমি আশা করি, নতুন কমিটি এই মূল্যবোধকে ধারণ করে সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের জন্য আরও বেশি ইতিবাচক অবদান রাখবে।’

সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬