গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ PM
সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা জুঁই এবং সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদা

সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা জুঁই এবং সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদা © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা জুঁই এবং সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদাকে নিয়োগ প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা জুঁইকে উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদাকে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে আগামী তিন (৩) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।

অফিস আদেশ অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে ছায়েদা মাহমুদার নিয়োগ ২০ জুলাই ২০২৬ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে জাকিয়া সুলতানা জুঁইয়ের নিয়োগ ২৩ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এ ছাড়া আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে সংশ্লিষ্ট বিভাগে কোনো নিয়মিত অধ্যাপক নিয়োগপ্রাপ্ত হলে তাঁদের মধ্যে জ্যেষ্ঠতম শিক্ষক বিধি মোতাবেক বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬