ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দিয়ে গোবিপ্রবির ফিস্ট

০৫ আগস্ট ২০২৬, ০৮:৩০ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৩৩ PM
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি দেওয়া হয়েছে এবং সরবরাহ করা ডিমের একটি অংশ ছিল পচা

ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি দেওয়া হয়েছে এবং সরবরাহ করা ডিমের একটি অংশ ছিল পচা © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পরিবেশিত খাবারে নিম্নমানের চাল ব্যবহার করা হয়েছে, ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি দেওয়া হয়েছে এবং সরবরাহ করা ডিমের একটি অংশ ছিল পচা। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিশেষ দিবস উপলক্ষে উন্নতমানের খাবারের প্রত্যাশা থাকলেও বাস্তবে পরিবেশিত খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। অনেকেই খাবার খেতে না পেরে তা ফেলে দিতে বাধ্য হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা বলেন, এত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে, যা মুখে নেওয়াই যায় না। খাবারে দেওয়া ডিমের বেশিরভাগই ছিল পচা এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার জবাব চাই এবং দ্রুত তদন্তের দাবি জানাই।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি আমার নজরে এসেছে। এটি অত্যন্ত গর্হিত। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে খুব শিগগিরই পুনরায় নতুন করে আরেকটি ফিস্টের আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সব আবাসিক হলে মানসম্মত খাবার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬