কুয়েটে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, গুরুতর আহত ১

২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ AM
কুয়েটের লোগো ও আহত শিক্ষার্থী

কুয়েটের লোগো ও আহত শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) স্টল বরাদ্দকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে লেদার ইঞ্জিনিয়ারিং ২৪ ব্যাচের শিক্ষার্থী ফাহিম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ২৫ ব্যাচের অ্যাডমিশন সার্কুলার প্রকাশের পর স্টল স্থাপনের জায়গা নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্টল বরাদ্দ নিয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ২৪ ও সিভিল ইঞ্জিনিয়ারিং ২৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে সিভিল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ হাতে থাকা এন্টি-কাটার দিয়ে ফাহিমের তলপেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালি এবং ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ডি বি এম ইকরামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ফাহিমকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর বি এম ইকরামুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনায় জড়িত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার গভীরতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। তবে শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

 

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9