খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার শুরু

১৭ অক্টোবর ২০২৫, ১০:২৮ PM
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্লাব ফেয়ার। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. বি এম ইকরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এবারের ফেয়ারে কুয়েটের মোট ২৫টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, প্রতিটি শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের দিকেও মনোযোগী হতে হবে। এতে তারা ভবিষ্যৎ জীবনে নিজেদের শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে পারবে।

তিনি আরও বলেন, ‘দেখে ভালো লাগছে যে কুয়েটে সক্রিয়ভাবে ২৫টি ক্লাব কাজ করছে। এসব ক্লাব শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বগুণ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

উদ্বোধন শেষে উপাচার্য বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন, ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে নবীন শিক্ষার্থীরা ফেয়ার পরিদর্শন শুরু করে। তারা বিভিন্ন ক্লাবের কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং নিজের পছন্দের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পায়। ক্লাব সদস্যদের মতে, এই ফেয়ার নবীন শিক্ষার্থীদের ক্লাব সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলছে এবং তাদের আগ্রহ অনুযায়ী অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাচ্ছে।

ক্লাব ফেয়ার সম্পর্কে ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হক বলেন, ‘ক্লাব ফেয়ার নবীন শিক্ষার্থীদের কো-কারিকুলার কার্যক্রম সম্পর্কে জানতে সাহায্য করবে। এর মাধ্যমে তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’

চেলসিতে অনিশ্চয়তার মুখে দুই আর্জেন্টাইন তারকা ফুটবলারের ভাগ…
  • ২৩ জুলাই ২০২৬
মাউশির সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
  • ২৩ জুলাই ২০২৬
‎জাবিতে অটোরিকশা রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ,…
  • ২৩ জুলাই ২০২৬
টটেনহ্যাম ছাড়ছেন কুটি রোমেরো, আলোচনায় ইউরোপের দুই বড় ক্লাব
  • ২৩ জুলাই ২০২৬
লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা, আগুন
  • ২৩ জুলাই ২০২৬
স্থগিত এইচএসসি পরীক্ষা নিতে প্রস্তুত বোর্ড, অপেক্ষা মন্ত্রণ…
  • ২৩ জুলাই ২০২৬