৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ PM
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ © টিডিসি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পুনর্নির্ধারণ ও পিএসসির সংস্কারের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় রাস্তার উভয় দিকেই যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ শুরু করেন ৪৭তম বিসিএসে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’; ‘৪৭-এর কান্না,আর না আর না’; ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস।’ স্লোগান দিতে থাকেন। 

রাস্তা অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এত দিন নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে এসেছি, কিন্তু আজকে এই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে অন্যান্য বারে পিএসসি লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ছয় (৬) মাস সময় দেয়, সেখানে আমাদের এত অল্প সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এক প্রকারের হঠকারিতা।’

তারা আরও বলেন, ‘আমরা মহাসড়ক অবরোধকালে জনদুর্ভোগের কথা বুঝতে পেরেছি৷ কিন্তু পিএসসি তার এমন হঠকারিতামূলক সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমাদের উপর করা এই বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নেবো না। আমরা চাই, আমাদের ন্যায্য দাবি দ্রুততম সময়ের মাঝে মেনে নিয়ে পিএসসি তার সিদ্ধান্তে পরিবর্তন আনুক।’

স্কুলে দেওয়া দুপুরের খাবার খেয়ে অসুস্থ প্রাথমিকের ১১ শিক্ষা…
  • ০১ জুলাই ২০২৬
দুই কার্গো এলএনজি কিনছে সরকার 
  • ০১ জুলাই ২০২৬
মধুমতি ব্যাংকে চাকরি স্নাতক পাসেই, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ০১ জুলাই ২০২৬
খেলাফত মজলিসের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • ০১ জুলাই ২০২৬
বিসিএসে উত্তীর্ণ রুয়েটের ২৮ শিক্ষার্থীর ২৬ জনই পুলিশ-প্রশা…
  • ০১ জুলাই ২০২৬
সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল সেনাবাহিনী 
  • ০১ জুলাই ২০২৬