৪৭তম বিসিএসের লিখিত পেছানোর দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ, পুলিশের বাধা

২৫ নভেম্বর ২০২৫, ০২:২২ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০২:২২ PM
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ © টিডিসি ফটো

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল করেছেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন প্রার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন চাকরিপ্রার্থীরা। ২৭ নভেম্বরের আগেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) যেন কার্যকর উদ্যোগ নেয়, এমন দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: স্কুলিং কাঠামোর বিরোধীতা করে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষার্থীরা বলেন, আড়গের বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে।

বিক্ষোভ থেকে পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন চাকরিপ্রার্থীরা। আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও নতুন করে পিএসসি চেয়ারম্যান স্বৈরাচারী আচরণ করছেন বলে অভিযোগ তাদের। 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬