৪৭তম বিসিএস পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের

২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫০ PM
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের © টিডিসি ফটো

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল চাকরিপ্রার্থী শিক্ষার্থী। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কের আরিচাগামী লেন তারা অবরোধ করেন। প্রায় ২০ মিনিট ধরে চলা বিক্ষোভ শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা জানান, সাধারণত প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষার পর বিসিএস লিখিত পরীক্ষার আগে কমপক্ষে ছয় মাস সময় দেওয়া হয়ে থাকে। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে মাত্র দুই মাস সময় রাখা হয়েছে, যা প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয় বলে দাবি করেন তারা। শিক্ষার্থীরা যৌক্তিক প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে লিখিত পরীক্ষা পেছানোর আহ্বান জানান।

পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬