৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রেলপথ অবরোধ

২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
রেললাইন অবরোধ করে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ

রেললাইন অবরোধ করে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইন অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহের রুটের তিনটি ট্রেন সাড়ে তিন ঘণ্টা ধরে অবরূদ্ধ হয়ে পড়ে। ফলে ময়মনসিংহের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। 

অবরূদ্ধ হওয়া তিনটি ট্রেন হলো ঢাকাগামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং অবরোধ তুলে নেন। ফলে ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন-সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রেল অবরোধের উদ্দেশ্যে রেললাইনে অবস্থান নেন।

এ সময় আন্দলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ সময় পরিবর্তনের দাবিতে আমাদের ভাইয়েরা অনশন করলেও পিএসসি সেটি নজরে নিচ্ছে না। মূলত প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করছে। আমরা আন্দোলন করতে চাই না, পরীক্ষায় বস‌তে চাই।’

এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘বিসিএস পরীক্ষার বিষয়টি সম্পূর্ণ সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই। বিসিএস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানাই। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, এমন কোনো কর্মসূচি না নিতে যাতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।’

রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬
এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬