ভূমিকম্পের সময় ভবন থেকে লাফ দিয়ে ডুয়েটের দুই শিক্ষার্থী আহত

২১ নভেম্বর ২০২৫, ১২:৪৪ PM
ডুয়েটের বিভিন্ন ভবন

ডুয়েটের বিভিন্ন ভবন © টিডিসি ফটো

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত। ভূমিকম্পের তীব্রতায় প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত হয়েছে কাজী নজরুল ইসলাম হল। আজ শুক্রবার (২১ নভেম্বর) ডুয়েটের কাজী নজরুল ইসলাম হলের দুই শিক্ষার্থী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দু’তলা ভবন থেকে লাফিয়ে পড়ে। 

আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

এসময় ঐ দুই শিক্ষার্থীর পা ভেঙে যায়। আহত দুই শিক্ষার্থী ডুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়নরত। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ডুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদিকে কাজী নজরুল ইসলাম হলের কয়েক জায়গায় ফাটল ধরেছে এবং ভূমিকম্পের ঝাকুনিতে দেয়াল থেকে টাইলস এবং গ্লাস খসে পড়েছে।  এছাড়াও ডুয়েট সংলগ্ন আব্দুস সত্তার সরনীতে একটি বহুতল ভবন হেলে পড়েছে।

ট্যাগ: ডুয়েট
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬