ভূমিকম্পের সময় ঢাবির হল থেকে লাফ দিয়ে ৪ শিক্ষার্থী আহত

২১ নভেম্বর ২০২৫, ১১:৩১ AM
আহত শিক্ষার্থীকে রিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছে

আহত শিক্ষার্থীকে রিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছে © সংগৃহীত ও সম্পাদিত

ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হলের ৪ তলা থেকে লাফ দিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরো ৩ জন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

সকাল ১০টা ৩৮মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এতে সারাদেশের জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬