আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল দেশেই

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর)  ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায়  এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর।   

তিনি বলেন, আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল মনিরামপুরেই। এ নিয়ে চলতি বছর দেশের অভ্যন্তরে ৭টি ভূমিকম্প অনুভূত হলো।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
  • ২৩ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬