ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

২১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে|

ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোরাষাল। এতে সারাদেশের জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

এদিকে আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ভূমিকম্প অনুভূত হয়েছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০ টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল  ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে। এর লোকেশন ছিল Lat.: 23.77°N, Long.: 90.51°E (Madhabdi, Dhaka)।

এছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরায়, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী, খুলনার থেকে পাওয়া তথ্যেও ভূমিকম্পের তথ্য জানা যায়।
 
অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশে সমন্বিত নিউরো রিহ্যাবিলিটেশন সেবা সম্প্রসারণে বিএ…
  • ২৮ অক্টোবর ২০২৬
শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ইরাকপ্রবাসী নিহত
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে সেল্স অফিসার নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ
  • ২৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর শপিংমলে হামলা, লুটের অভিযোগ
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জা…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্ত্রী-ছেলে ওমরায়, আরেক ছেলে ও মেয়ে নিউজিল্যান্ডে—মৃত্যুর স…
  • ২৮ অক্টোবর ২০২৬