গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিব, সম্পাদক আসিফ

০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ PM
সজিবুর রহমান ও হাবিবুর রহমান আসিফ

সজিবুর রহমান ও হাবিবুর রহমান আসিফ © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাব এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হাবিবুর রহমান আসিফ।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক একুশের বাণী এর মো. ফজলে রাব্বি এবং দৈনিক সবুজ বাংলা এর মো. মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক একুশের সংবাদ এর মো. সায়েম উদ্দীন মূসা এবং দৈনিক তৃতীয় মাত্রা এর আলী হাসান রিয়ন।

আরও পড়ুন: রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয় নিয়ে ‘নেতিবাচক আলোচনার’ অভিযোগ এনে ছাত্রদল নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কার

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নেক্সট নিউজ এর রিজওয়ান আহমেদ রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেইলি লিবার্টি নিউজ এর মো. রান্নু, দপ্তর সম্পাদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস এর মো. শাকিল শাহরিয়ার এবং প্রচার সম্পাদক হিসেবে দৈনিক যুগকথা এর বিপ্র এন. এম. নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগবার্তা এর শরিফুল ইসলাম এবং দৈনিক তথ্য প্রকাশ এর মারিফুর রহমান মারুফ।

প্রসঙ্গত, ২০২৫-২৬ কার্যবর্ষে উপদেষ্টা হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম মানিক। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠকে পূর্ববর্তী কমিটি থেকে আরও দুইজন উপদেষ্টা ও একজন উপদেষ্টা–কার্যকরী পরিষদের সমন্বয়কারী নির্বাচিত করা হবে।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬