সভাপতি-সেক্রেটারিসহ শাবিপ্রবি ছাত্রলীগের ১২ নেতাকর্মী আজীবন বহিষ্কৃত

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। সম্প্রতি অনুষ্ঠিত ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান।

এ ছাড়া নৃবিজ্ঞান বিভাগের ইলিয়াস সানি ও ফারহান হোসাইন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের তারেক হাসান, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিমুল মিয়া, পরিসংখ্যান বিভাগের হাবিবুর রহমান হাবিব, বাংলা বিভাগের ইউসুফ হুসাইন টিটু, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি বিভাগের লোকমান হোসাইন, পদার্থবিজ্ঞানবিভাগের সৈয়দ মাজ জোয়ার্দি ও একই বিভাগের সেইম খাঁ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনি ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম সাইমন। আজীবন বহিষ্কৃতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে আবাসিক হলে অস্ত্র ও মাদকের অভিযোগে সাত শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের মামুন মিয়া, পরিসংখ্যান বিভাগের অমিত সাহা, ব্যবসায় প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের আশিকুর রহমান আশিক, পরিসংখ্যান বিভাগের মাহবুবুর রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মারবিন ডলি রিকি ও সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান।

মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন দ্বিগুণ, বাড়বে সর্বোচ্চ ১০০…
  • ৩১ আগস্ট ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬