শাবিপ্রবিতে শেখ মুজিব-ফজিলাতুন্নেছাসহ তিন হলের নাম পরিবর্তন

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ AM
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলসহ তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও নবনির্মিত তিনটি হলের নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ৬টি হল ও একটি গবেষণা কেন্দ্রের নতুন নামকরণ করা হয়। দিনব্যাপি এ  সিন্ডিকেট সভা শেষ হয় রাত দশটায়।

তিনি বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিজয় ২৪ হল’। মেয়েদের প্রথম ছাত্রী হলের নতুন নামকরণ করা হয়েছে ‘আয়েশা সিদ্দিকা হল’ এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ফাতিমা তুজ জাহরা হল’।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত তিনটি আবাসিক হলেরও নাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছেলেদের নতুন হলের নাম রাখা হয়েছে ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’ এবং আন্তর্জাতিক হলের নামকরণ করা হয়েছে ‘এম. সাইফুর রহমান হল’।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক এসব নাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬