শাবিপ্রবিতে ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘ফাতিমাতুজ জাহরা হল’ নামকরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ৬টি হল ও একটি গবেষণা কেন্দ্রের নতুন নামকরণ করা হয়। দিনব্যাপি এ  সিন্ডিকেট সভা শেষ হয় রাত দশটায়।

সিন্ডিকেট পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ।

তিনি বলেন, 'আমাদের এই সিন্ডিকেট সভায় আবাসিক হলে নাম পরিবর্তনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’, ১ম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমাতুজ জাহরা হল’, ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম 'সুমাইয়া বিনতে খুব্বাত হল' ও আন্তর্জাতিক হলের নাম হবে 'এম. সাইফুর রহমান হল'।

এছাড়াও বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিবর্তিত নাম ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন দ্বিগুণ, বাড়বে সর্বোচ্চ ১০০…
  • ৩১ আগস্ট ২০২৬
বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬