শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, শীঘ্রই কমিশন গঠন

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী দুই-তিন দিনের মধ্যে গঠন করা হবে নির্বাচন কমিশন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আমরাও আশা করছি, শিগগির শাকসু নির্বাচনের আয়োজন করতে পারব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অংশীজন, বিশেষ করে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা উৎসবের আমেজে নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মাধ্যমে তারা নির্বাচিত প্রতিনিধি পাবে, নিজেদের দাবি প্রশাসনের কাছে জানাতে ও আদায় করতে পারবে।”

নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে উপাচার্য জানান, “এখন ক্যাম্পাসে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে। অক্টোবরের মাঝামাঝি ফাইনাল পরীক্ষা প্রায় শেষ হবে। এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে মোট তিনবার শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ অচল হয়ে আছে।

প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9