ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার ডাকা দুঃখজনক: শাবিপ্রবি উপাচার্য

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ PM
মতবিনিময় সভায় উপাচার্য

মতবিনিময় সভায় উপাচার্য © টিডিসি

‘ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার ডাকা দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘প্রকৌশলীদের সাথে চলমান বৈষম্য এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানান।

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানে ডিপ্লোমাধারীদের প্রকৌশলী হিসেবে নয়, টেকনিশিয়ান বা ভিন্ন নামে ডাকা হয়। কিন্তু বাংলাদেশে বিষয়টি ভিন্নভাবে প্রচলিত। প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে হলে এ বিভ্রান্তি দূর করতে হবে।’

এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট ইন্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুজ্জামান ও শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম। 

অনুষ্ঠানে শাবিপ্রবির প্রধান প্রকৌশলী ও আইইবি সিলেট সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, ‘প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক আচরণ দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।’ শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি প্রকৌশলীদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950