শাবিপ্রবিতে বহিরাগতসহ গাঁজার আসর থেকে আটক ৪ শিক্ষার্থী 

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবির) সেন্টার অব এক্সিলেন্স ভবনের পেছনে গাঁজার আসর থেকে বহিরাগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টায় প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে নিয়মিত টহলের সময় সেন্টার অব এক্সিলেন্স ভবনের পেছন থেকে তাদেরকে আটক করেন।

আটককৃতদের মধ্যে ২ জন লিডিং ইউনিভার্সিটির ২০২০-২১ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টার) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী, ১ জন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এবং ১ জন শাবিপ্রবির ২০২১-২২ শিক্ষাবর্ষের (তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার) গণিত বিভাগের শিক্ষার্থী। 

প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় আটক শিক্ষার্থীরা স্বীকার করেছে যে, তারা প্রায় ২ বছর ধরে গাঁজা সেবনে আসক্ত। তারা মাসে এক-দুইবার এমন আসর বসিয়ে গাঁজা সেবন করে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, 'শাবিপ্রবির বাইরের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উনারা দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। শাবিপ্রবিতে অধ্যয়নরত গণিত বিভাগের শিক্ষার্থীর ব্যাপারে প্রক্টরিয়াল বডি বিকালে মিটিং করে বিশ্ববিদ্যালয় আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬