ছাত্র রাজনীতি ফিরছে শাবিপ্রবিতে

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু শর্ত। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্ততিতে বলা হয়, ‘গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গতবছরের ৬ নভেম্বর ছাত্ররাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।’

এতে আরও বলা হয়, সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের আগে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানগুলো হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে, গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬