শাবিপ্রবির ৬ হলে ছাত্রদলের 'আইডিয়া বক্স' স্থাপন

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ PM
আইডিয়া বক্স উদ্বোধন

আইডিয়া বক্স উদ্বোধন © সংগৃহীত

শিক্ষার্থীদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা প্রশাসনের কাছে তুলে ধরতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'আইডিয়া বক্স' স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রথম ছাত্রী হলের সামনে আইডিয়া বক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷

নতুন এই 'আইডিয়া বক্সে' প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মতামত, সমস্যা ও সমাধানের প্রস্তাব জমা দিতে পারবেন। এ ছাড়াও ‘কিউআর কোড’- এর মাধ্যমে আইডিয়াগুলো অনলাইনে নামহীন বা নামসহ সাবমিট করার সুযোগ রয়েছে। কিউআর কোড সংবলিত একটি পোস্টার ক্যাম্পাসের প্রতিটি স্থাপনায় দেওয়া হয়েছে৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলে 'আইডিয়া বক্স'- স্থাপন করেছি। আমরা বিশ্বাস করি, একজনের ছোট্ট চিন্তাও পুরো ক্যাম্পাসে বড় পরিবর্তন আনতে সক্ষম। ছাত্রদল কেবল রাজনীতি করে না; বরং শিক্ষার্থীদের সমস্যা সমাধান, নেতৃত্ব তৈরি ও ক্যাম্পাস উন্নয়নে কাজ করে। শিক্ষার্থীদের দেওয়া আইডিয়াগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নে চেষ্টা চালানো হবে।’

 

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬