কমনরুম স্থাপনসহ ১৬ দফা দাবি শাবিপ্রবি ছাত্রী সংগঠনের

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ PM
উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হচ্ছে

উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হচ্ছে © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সহায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আলাদা নামাজের রুম ও কমনরুম স্থাপনসহ ১৬ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দিয়েছেন নারী সংগঠন ‘স্বরূপ সাংস্কৃতিক সংগঠন’।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির নেত্রীরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী আমিনা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাতুল সুমাইয়া মাফি ও সুমাইয়া নাভাসহ অন্য নেত্রীরা।

স্মারকলিপিতে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ রুম ও কমনরুম স্থাপন, ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা, পরিবহনে আলাদা সিট এবং নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস বরাদ্দের দাবি জানানো হয়। এ ছাড়া যৌন হয়রানি রোধে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিং ও সিসিটিভি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে ধূমপানমুক্ত অঞ্চল ঘোষণার বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।

এতে আরও বলা হয়, হলের রিডিং রুমের ধারণক্ষমতা বৃদ্ধি, মানসম্মত খাবার সরবরাহ, সাব হলগুলোর পানি ও বিদ্যুৎ সমস্যা সমাধান, পরীক্ষার অ্যাডমিট কার্ডে ছবি প্রকাশ না করা এবং পোশাক বৈষম্য রোধে কোডিং সিস্টেম চালুর ব্যবস্থা নিতে হবে। মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নার, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রতিটি বিল্ডিংয়ে স্যানেটারি ন্যাপকিন মেশিন স্থাপন এবং লাইব্রেরি ও অনলাইন সেবা আধুনিকায়নের বিষয়ও স্মারকলিপিতে গুরুত্ব পায়।

স্মারকলিপিতে বলা হয়, এসব দাবি বাস্তবায়ন হলে নারী শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে সক্ষম হবেন এবং বিশ্ববিদ্যালয় আরও মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গনে পরিণত হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬