শাবিপ্রবির ২০ শিক্ষার্থী আজীবন, ১৭ জন সাময়িক বহিষ্কার

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ AM
শাবিপ্রবির গেট

শাবিপ্রবির গেট © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার এবং আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান।

তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া হোস্টেল কক্ষে অস্ত্র রাখার ঘটনায় আরও ৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ১৭ জন শিক্ষার্থীকে ২ থেকে ৪ সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।

প্রক্টর আরও জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জন শিক্ষার্থীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বহিষ্কৃতদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬