শিবিরের নবীনবরণ: 'নেতিবাচক ধারণা বদলে গেছে', বলছেন শিক্ষার্থীরা

২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ AM
শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইশতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালপুর শহরের ব্রম্মপুত্র কমিউনিটি সেন্টারে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। উপহার হিসেবে প্রদান করা হয় কলম, শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি এবং আত্মশুদ্ধিমূলক বই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. নিয়াজ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলার সাবেক সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল এবং জাবিপ্রবির ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: এক হচ্ছে এনসিপি-গণ অধিকার, নতুন দলের নাম কী, প্রধান কে?

বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্যের জন্য কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন—নিয়মিত পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ এবং দেশপ্রেম।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিবির সম্পর্কে তাদের পূর্বের নেতিবাচক ধারণা বদলে গেছে জানিয়েছেন।

ব্যবস্থাপনা বিভাগের নবীন নারী শিক্ষার্থী কুলসুম জাহান নিপা বলেন, ‘ছাত্রশিবিরে যোগ দেওয়ার জন্য কোনো চাপ দেওয়া হয়নি। বরং তারা একজন সৎ মানুষ হিসেবে কীভাবে জীবনযাপন করা উচিত এবং সফল হওয়ার জন্য কী প্রয়োজন, তা নির্দেশনা দিয়েছে। আমার ধারণা সম্পূর্ণ বদলে গেছে।’

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী সৈবাল বড়ুয়া বলেন, ‘আমাদের কেউ জোর করে আনেনি, দাওয়াত পেয়েছিলাম, তাই বন্ধুদের সঙ্গে এসেছি। অতিথিদের বক্তব্য আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক ছিল।’

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম যোগ করেন, “নতুন ছাত্রদের জন্য সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ভুল পথে চলে। ছাত্রশিবির আজকের আয়োজনের মাধ্যমে সঠিক পথের ধারণা দিয়েছে। অন্যান্য অনুষ্ঠানের তুলনায় এটি অনেক শিক্ষামূলক ছিল।”

শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে প্রদর্শক পদের ফল 
  • ১৫ জুলাই ২০২৬
দিন-দুপুরে স্কুল শিক্ষিকার বাসায় চুরি, স্বর্ণালংকার ও নগদ ট…
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছে একাধিক …
  • ১৫ জুলাই ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ১৫ জুলাই ২০২৬
প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এল ভিভো ওয়াই৫০০
  • ১৫ জুলাই ২০২৬
পুকুর থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার,পরিবারের দাবি …
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence