এক হচ্ছে এনসিপি-গণ অধিকার, নতুন দলের নাম কী, প্রধান কে?

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ AM
 এনসিপি-গণ অধিকার পরিষদ

এনসিপি-গণ অধিকার পরিষদ © টিডিসি ফটো

গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি একদলে একীভূত হতে আলোচনা চালিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা তরুণদের দল দুটি একীভূত হলে এতে আরো একাধীক দল যুক্ত হতে পারে বলে জানা গেছে।

তবে দলগুলোর একীভূত হওয়ার পথে রয়েছে বেশ কিছু জটিলতা। একত্রিত হওয়া দলটি কী নতুন নামে সামনে আসবে, নাকি একটি দলের নামেই পরিচালিত হয়ে অপর দলটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে? আর দলের প্রধানই বা কে হবেন? এক সঙ্গে দুই দলের শীর্ষ নেতারা কে কোন পদে থাকবেন?—এরকম বেশ কিছু প্রশ্ন সামনে আসছে।

অবশ্য দল দুটির নেতারা বলছেন, তারা আলোচনা অব্যাহত রেখেছেন। উভয়পক্ষ যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসছেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ জানান, দুইদল একত্রিত হলেও এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। তারা এক বা একাধিক দলকে এনসিপির সঙ্গে একীভূত করার ব্যাপারে আলোচনা করছেন।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, দল দুটি একীভূত হয়ে এনসিপি নামেই সামনে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে দলীয় প্রধান হবেন নাহিদ ইসলাম। আর নুরুল হক নুর থাকতে পারেন দলের দ্বিতীয় অবস্থানে কিংবা অন্য কোনো সম্মানজনক পদে। এছাড়া দুই দল থেকে ৫ জন করে নিয়ে মোট ১০ জনের সমন্বয়ে গঠিত হতে পারে শীর্ষ পর্ষদ।

এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, রাজনীতিতে বিভিন্ন ধরনের আলোচনা সব সময় হয়।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950