গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আগামীকালও ক্লাস-পরীক্ষা বন্ধ

২০ জুলাই ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:০৫ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতির কারণে আগামীকাল সোমবারও (২১ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এবং জরুরি সেবাসমূহ আগে মতো যথারীতি চালু থাকবে।

আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল সোমবার (২১ জুলাই ২০২৫), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) যথারীতি চলবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ পূর্বের ন্যায় চালু থাকবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের পরিস্থিতির অবনতির কারণে অনেক শিক্ষার্থী বাসায় চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে শিক্ষার্থীরা যেন নিরাপদে বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারে, সে বিবেচনায় আগামীকালও ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬