গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগার চত্বর সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়

১৮ জুন ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৭:৩১ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার চত্বরে জমে থাকা বৃষ্টির পানি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার চত্বরে জমে থাকা বৃষ্টির পানি © টিডিসি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থগার চত্বর। এ ছাড়া আশপাশের সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এতে চলাচলে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিনিষ্কাশন ব্যবস্থার বেহাল দশার কারণে এ সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে। তাদের দাবি, দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে।

গ্রন্থগারে আসা শিক্ষার্থীরা জানান, জলাবদ্ধতার কারণে গ্রন্থগারে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় গ্রন্থগারের ভেতরেও পানি ঢুকে যায়। এতে মূল্যবান বইপত্র নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদ্দিকা শারমিন জানান, প্রতিদিনই এখানে শত শত শিক্ষার্থী আসেন। কিন্তু বৃষ্টি হলেই গ্রন্থগারের সামনে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ সমস্যার সম্মুখীন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যেগ নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসকেন্দার আলী জানান, সাময়িকভাবে এটার সমাধান করার চেষ্টা চলছে। তবে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প অনুমোদনের আবেদন করা হয়েছে। বাজেট সংকটের কারণে বাস্তবায়ন হচ্ছে না।

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬
রিয়ালে মাদ্রিদে কড়াকড়ি নিয়ম চালু করেছেন মরিনিও
  • ১০ আগস্ট ২০২৬
৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬