গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধসহ শিক্ষার্থীদের দুই নির্দেশনা

১৯ জুলাই ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৮ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতিতে আগামীকাল রবিবার (২০ জুলাই) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা বন্ধসহ শিক্ষার্থীদের দুই নির্দেশনা মেনে চলতে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জে কারফিউ জারি করা না হলে আগামীকাল রবিবার (২০ জুলাই ২০২৫), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার (২১ জুলাই ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) পরিচালিত হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিম্নোক্ত দুটি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। প্রশাসন থেকে বলা হয়েছে, গোপালগঞ্জের চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে চলাচলের সময় অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখা। এ ছাড়া কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যায় পড়েন (আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সন্দেহভাজন হিসেবে আটক হন), তাহলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে (প্রক্টর দপ্তর) জানানোর জন্য বলা হচ্ছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬