পরিবহন সেবার মান বৃদ্ধিতে গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগ

১৭ জুন ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
গোবিপ্রবি ক্যাম্পাস

গোবিপ্রবি ক্যাম্পাস © সংগৃহীত

শিক্ষার্থীদের স্বস্তিদায়ক পরিবহন সেবা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে তিনটি অচল গাড়ি সচল করার পাশাপাশি যাবতীয় মেরামতের কাজ চলমান রয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নির্দেশে এসব উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর।

পরিবহন প্রশাসক মো. হাশেম রেজা বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি গাড়ি মেরামতের অভাবে অচল হয়ে পড়েছিলো। সম্প্রতি উপাচার্য মহোদয়ের উদ্যোগে একটি মাইক্রোবাস ও দুইটি জিপসহ তিনটি গাড়ি সচল করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মেরামতের কাজ করানো হয়েছে। এছাড়া প্রায় সকল বাসের বেশকিছু জানালার কাঁচ ভাঙা ছিলো। এতে অনেক সময় শিক্ষার্থীদের বৃষ্টির পানিতে ভিজতে হতো। আবার শীতকালে ঠাণ্ডা বাতাস সহ্য করে তাদের যাতায়াত করতে হতো। এসব সমস্যা দূর করে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সম্প্রতি সকল বাসের জানালার ভাঙা কাঁচ মেরামত করা হয়েছে।

অন্যদিকে গরমের কথা মাথায় রেখে সকল বাসের ফ্যান মেরামতের কাজ চলমান রয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সকল বাসে নতুন করে রঙের কাজ করা হবে বলেও জানান পরিবহন প্রশাসক মো. হাশেম রেজা।

এর আগে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য প্রতি ঘণ্টায় বাস চলাচলের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাস চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। তারই ধারাবাহিকতায় পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আসতে শুরু করেছে।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ফাইনালে ওঠা হলো না সাব্বির-শামিমদের
  • ৩০ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েট হলেন ৫৯ বছর বয়সী সেই বেলায়েত শেখ
  • ৩০ আগস্ট ২০২৬
ছিনতাইকারীর হেঁচকা টানে চোখের সামনে শিক্ষিকা স্ত্রীর মৃত্যু…
  • ৩০ আগস্ট ২০২৬
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, ইউজারনেম সংরক্ষণের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
মোবাইলে নেপালের বিধ্বংসী ভিডিও দেখেই চলেছেন? মানসিক স্বাস্থ…
  • ৩০ আগস্ট ২০২৬