সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে গোবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন 

১৪ মে ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
গোবিপ্রবিতে মানববন্ধন

গোবিপ্রবিতে মানববন্ধন © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনার দ্রুত বিচার কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা এমন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

মানববন্ধনে গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘আজ আমরা এখানে এসেছি সাম্যের হত্যার বিচার চাইতে। এক মাসে আগেও আমরা পারভেজ হত্যার বিচার চাইতে এসেছিলাম। কেন ছাত্রদলকে ঘন ঘন টার্গেট করা হচ্ছে? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা ছাত্রদলকে প্রতিপক্ষ বানাবেন না। গত ১৭ বছর আওয়ামী লীগ  ছাত্রদলকে প্রতিপক্ষ বানিয়ে টিকে নাই, আপনারাও টিকতে পারবেন না। আমরা একসাথে রাজনীতি করি; কিন্তু ছাত্রদলকে টার্গেট করে নির্মমতা করবেন এর পরিণতি ভালো হবে না।’

আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি গত মাসে পারভেজ হত্যাকাণ্ডের একমাস হলেও তার বিচার হয়নি। আমরা সাম্যের হত্যার বিচার অতিদ্রুত করার দাবি জানাই। এই ঘটনায় যারা যেভাবে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081